🕉️ অঘোরী সম্প্রদায়
শ্মশানের নীরবতা — ধোঁয়ার মৃদু ছোঁয়া — মহাকাল চেতনা
সংক্ষিপ্ত পরিচিতি
অঘোরীরা শৈব তন্ত্রের এমন এক আধ্যাত্মিক সম্প্রদায়, যারা ভয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তি ও শিবচৈতন্যকে লক্ষ্যে গ্রহণ করেন। তাঁরা প্রথাগত ভাবে শ্মশানকে অনুশীলনের স্থান হিসেবে গ্রহন করে, যা তাদের চেতনায় মৃত্যুর বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করার সুযোগ করে দেয়।
ঐতিহাসিক উৎস (সংক্ষেপে)
অঘোর ধারণা শৈব আগম, কাপালিক-তন্ত্র ও কাশ্মীর শৈব পরম্পরার সঙ্গে জড়িত। আধুনিক অঘোর আন্দোলনে বাবা কীনারামের ভূমিকা বিশেষ গুরুত্ব রাখে।